বিষয়: শাফেয়ি মাজহাব অনুযায়ী দুধ সম্পর্ক ও বিয়ের বিধান
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি একটি গুরুত্বপূর্ণ বিয়ের মাসআলা জানতে চাই।
আমার ছোট বোন আমার মামির দুধ ১–২ দিন পান করেছে। অন্যদিকে, আমার সৎ নানির মেয়ের ছেলে (আমার খালাতো ভাই) একই মামির দুধ মাত্র ১ বার পান করেছে।
এখন আমার ছোট বোন ও ওই ছেলের মধ্যে বিয়ে দেওয়া জায়েজ হবে কি?
হানাফি মাজহাব অনুযায়ী অল্প দুধ পান করলেও দুধের সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু শাফেয়ি মাজহাব অনুযায়ী ২ বছরের মধ্যে ৫ বার পৃথক দুধ পান করার শর্ত রয়েছে বলে জানতে পেরেছি।
আমার প্রশ্নগুলো:
১. শাফেয়ি মাজহাব অনুযায়ী আমাদের এই ঘটনায় দুধের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে কি?
২. এই বিয়ে শাফেয়ি মাজহাব অনুসরণ করে করানো জায়েজ হবে কি?
৩. হানাফি মাজহাব থেকে শাফেয়ি মাজহাবের এই মাসআলা গ্রহণ করে বিয়ে করলে গুনাহ হবে কি?
৪. এ বিষয়ে কুরআন, সহিহ হাদিস ও ফিকহের দলিলসহ বিস্তারিত ফতোয়া জানালে উপকৃত হব।
আমার প্রশ্ন হলো, শুধু শাফেয়ি মাজহাবের বিধান অনুসরণ করে কি বিয়ে করানো যাবে? অর্থাৎ হানাফি মাজহাবের পরিবর্তে শাফেয়ি মাজহাবের ৫ বার পৃথক দুধপানের শর্ত অনুসরণ করে বিয়ে করা কি শরিয়তসম্মত ও জায়েজ হবে? এতে কি কোনো গুনাহ হবে?
জাযাকাল্লাহু খাইরান।